‘এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে’—শাহরিয়ার কবির

By admin
1 Min Read

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এএসএম শাহরিয়ার কবির। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে। রোববার (৩ মে) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “It’s time to say goodbye to NCP. All the best.” অর্থাৎ, এনসিপিকে বিদায় বলার সময় এসেছে, শুভকামনা রইল। এদিকে তার এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়েছে। পোস্টটি প্রকাশের প্রায় ১০ ঘণ্টার মধ্যে এতে প্রায় ৬০ হাজার লাইক পড়ে এবং সাড়ে ছয় হাজারের বেশি মন্তব্য জমা হয়।

Share This Article
Leave a Comment