দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

By admin
1 Min Read

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমার পর নতুন নির্ধারিত মূল্যে বিক্রি শুরু হয়েছে। Bangladesh Jewellers Association এর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৮ মার্চ) থেকে মূল্যবান এই ধাতু দুটি নতুন দামে পাওয়া যাচ্ছে। গত ৪ মার্চ বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা এবং রুপার দাম ৬৪১ টাকা কমানো হয়। নতুন দাম কার্যকর হয়েছে একই দিনের সকাল ১০টা থেকে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায়।

Share This Article
Leave a Comment