ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

By admin
1 Min Read

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। যদিও এর আগে তিনি কমিশনার পদ থেকে পদত্যাগ করেছিলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপি পুলিশ কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শেখ মো. সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তার আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হয়েছে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২০ নভেম্বর তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দিয়েছিল।

Share This Article
Leave a Comment