শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস

By admin
5 Min Read

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এ দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার (১৬ জানুয়ারি) সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (১৭ জানুয়ারি) আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রোববার (১৮ জানুয়ারি) শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনের শুরুর দিকে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এ দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার (১৬ জানুয়ারি) সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (১৭ জানুয়ারি) আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রোববার (১৮ জানুয়ারি) শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনের শুরুর দিকে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

Share This Article
Leave a Comment