খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল

0
201

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিবারসহ নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আজ শনিবার (২৭ ডিসেম্বর) বাদে আছর চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল নাসিমন ভবন দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, আহ্বায়ক কমিটির সদস্য আবুল ফয়েজ, মুজিবুল হক, জাফর আহমেদ, নুর উদ্দিন নুরু, মহানগর তাঁতী দলের আহ্বায়ক সেলিম হাফেজ, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ প্রমুখ। এছাড়াও মহানগর বিএনপি ও থানার সাবেক নেতৃবৃন্দসহ ওয়ার্ড সমূহের বর্তমান নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিগণ অংশ নেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ছাদেক ওয়াকফ এস্টেট জামে মসজিদের ইমাম মাওলানা এহসানুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here