বাঁশখালীতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও চেক বিতরণ

0
415

অদ‍্য ১৩ ডিসেম্বর ২০২৫ইং রোজ শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বাঁশখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত‍্য বৌদ্ধ বিহারে বাঁশখালী উপজেলার অন্তর্গত ০৯ টি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের উপস্থিতিতে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠান বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়ার সভাপতিত্বে সভার আশীর্বাদক ছিলেন শ্রীমৎ রাহুলপ্রিয় মহাস্থবির।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বাঁশখালী-১৬ সংসদীয় আসন ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক অমিত বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ মহসিন, এপিপি শওকত ওসমান, জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট নেতা প্রীতম বড়ুয়া ডালিম, ঐক্য ফ্রন্ট নেতা প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, টিপু বড়ুয়া, লোকপাল বড়ুয়া, শিক্ষক হিতোষময় বড়ুয়া,অনু বড়ুয়া বাবু, শিক্ষক সমর সেন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে ভিক্ষুসংঘের মধ্যে উপস্থিত ছিলেন ভদন্ত দেবপ্রিয় মহাস্থবির,ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের,বোধিপ্রিয় মহাথেরো, মৈত্রীবোধি স্থবির,মেত্তাপ্রিয় স্থবির সহ বাঁশখালী ঊপজেলার ০৯টি বৌদ্ধ বিহারের প্রতিনিধিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here