মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

0
121

রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর হাট নজর আলী কেন্দ্রীয় জামে মসজিদে রাতের আঁধারে দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে এ চুরির অভিযোগ পাওয়া যায়। মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান জানান, পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়—রাত ২টা ৪৭ মিনিটে দুই যুবক হেঁটে এসে প্রথমে দানবাক্সের পাশে থাকা লাইট বন্ধ করে। পরে তালা কেটে ভেতরের টাকা নিয়ে যায়। তিনি বলেন, সাধারণত দানবাক্সটি ১০ থেকে ১৫ দিন অন্তর খোলা হয়, যেখানে ৫০০ থেকে ৭০০ টাকার মতো পাওয়া যায়। সর্বশেষ ১০ দিন আগে দানবাক্স খোলা হয়েছিল এবং সেবার প্রায় ৫০০ টাকা পাওয়া যায়। তাই ধারণা করা হচ্ছে, চোরেরা এবারও ওই পরিমাণ টাকাই নিয়ে গেছে। হাফেজ হাফিজুর রহমান জানান, এর আগেও এই দানবাক্সে ৩ থেকে ৪ বার চুরির ঘটনা ঘটেছে। বসন্তপুর ইউনিয়নের বিট অফিসার ও রাজবাড়ী সদর থানার এসআই খালিদ মাহমুদ বলেন, ঘটনাটি এখনো তাঁর জানা নেই; খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here