মামদানির হুঁশিয়ারি উপেক্ষা করে নিউইয়র্ক যাচ্ছেন নেতানিয়াহু

0
128

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে উপেক্ষা করে নিউইয়র্ক সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নবনির্বাচিত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সতর্ক করেছিলেন, নেতানিয়াহু যদি শহরে প্রবেশ করেন, তাকে গ্রেপ্তার করা হবে। এর পরও নেতানিয়াহু নিউইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে জানান, তিনি সফর করবেন। নেতানিয়াহু বলেন, মেয়র মামদানির সঙ্গে আলোচনার জন্য একমাত্র শর্ত হলো তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন। মেয়র মামদানি পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছেন, আইসিসি-র গ্রেপ্তারি পরোয়ানা থাকা বিশ্বনেতারা নিউইয়র্কে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করা হবে। হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর জানিয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলার পর নির্বিচার মানুষ হত্যার কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মেয়র মামদানির হুঁশিয়ারি সত্ত্বেও নেতানিয়াহুর গ্রেপ্তার বাস্তবে অসম্ভব। কারণ, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি-র অভিযোগ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here