ইয়েমেন ও বাংলাদেশের জন্য যুক্তরাজ্য–সৌদির যৌথ মানবিক উদ্যোগ

0
123

ইয়েমেন ও বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলা এবং ১০ লাখের বেশি ঝুঁকিপূর্ণ মানুষের জন্য নিরাপদ পানির প্রাপ্যতা বাড়াতে নতুন যৌথ মানবিক প্রকল্প হাতে নিয়েছে যুক্তরাজ্য ও সৌদি আরব। বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১–২ ডিসেম্বর দুই দেশের মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহযোগিতা নিয়ে তৃতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপেই যৌথ মানবিক প্রকল্প ঘোষিত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ও সৌদি একসাবের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক উদ্ভাবনী অর্থায়ন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং প্রযুক্তিগত আলোচনাকে আরও এগিয়ে নেবে। দুই দেশই বহুপক্ষীয় সংস্কারে যৌথভাবে কাজ করতে এবং মানবিক সহায়তা আরও কার্যকর ও স্বচ্ছ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিটিশ হাইকমিশনের মতে, এই অংশীদারিত্ব আন্তর্জাতিক উন্নয়নে আধুনিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন—যেখানে সম্পদ ও দক্ষতা একত্রিত করে জীবন রক্ষাকারী সহায়তা নিশ্চিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here