ট্রেনে কাটা পড়ে খুলনায় যুবকের মৃত্যু

0
136

খুলনার দৌলতপুরে এক যুবক ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন। নিহত যুবকের নাম তৌহিদ (২৮), তিনি মহেশ্বরপাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে। দুর্ঘটনা ঘটে বুধবার (৩ ডিসেম্বর) ভোরে দৌলতপুর থানার রেলিগেট ও মানিকতলা এলাকার মধ্যবর্তী রেললাইনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষের সময় তৌহিদ রেললাইন পার হচ্ছিল। তৌহিদ সৎমায়ের সংসার থেকে বিতাড়িত ছিলেন এবং পরিবারের কেউ তার খোঁজখবর নিতেন না। খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদাউস আলম খান বলেন, “দুর্ঘটনার পর সকালে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here