আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল, থাকছেন কেকেআরের সহকারী কোচ হিসেবে**

0
133

আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্স তাকে এবার রিটেইন করেনি। শোনা যাচ্ছিল, নিলামে চেন্নাই সুপার কিংস তাকে কিনতে পারে, কিন্তু সেই সম্ভাবনা আর থাকল না। রোববার (৩০ নভেম্বর) রাসেল নিজেই আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে আগামী আইপিএলে তাকে দেখা যাবে নতুন ভূমিকায়। ২০১২ সালে প্রথম আইপিএল খেলার সুযোগ পান রাসেল। প্রথম দুই বছর খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে, ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়ে আসে। সেখান থেকে কেকেআরের অঙ্গাঙ্গী অংশ হয়ে যান তিনি। দীর্ঘদিন ধরে কলকাতা ছাড়ার কথা ভাবেননি রাসেল, আর কেকেআরও তাকে ছাড়ার কথা ভাবেনি। তবে শেষ দু’মৌসুমে তার ফর্ম নিয়ে প্রশ্ন ওঠার পর এবার নিলামের আগে কেকেআর তাকে ছাড়ার সিদ্ধান্ত নেন। এরপর নিজেই আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন। ক্রিকেটার হিসেবে অবসর নিলেও কেকেআরের সঙ্গে থাকবেন রাসেল। তাকে ‘পাওয়ার কোচ’ এবং দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ভিডিও বার্তায় রাসেল বলেন, “আমি আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের অন্য সব লিগে এবং কেকেআরের অন্যান্য দলে খেলতে চলব। আইপিএলে কেকেআরের সঙ্গে আমার অসাধারণ কিছু স্মৃতি আছে। দলের সঙ্গে সময়টা দারুণ কাটিয়েছি। কিন্তু কখনও কখনও থামতেই হয়, আর আমি মনে করি এখনই সেই সেরা সময়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here