বাংলাদেশ যুব হকি দল সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারালো

0
138

যুব হকি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেয় এবং পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। এবার দলকে আরও উন্নত প্রস্তুতির জন্য ইউরোপ পাঠানো হয়েছে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড নিয়ে ২৮ অক্টোবর বাংলাদেশ যুব দল সুইজারল্যান্ডে পৌঁছায়। বিশ্বকাপ ভারতের তামিলনাড়ুর চেন্নাই ও মাদুরাই শহরে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ বুধবার (২৬ নভেম্বর) সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারায়। বাংলাদেশের পক্ষে গোল করেন আমিরুল (২টি), হুজিফা, রকি এবং জয়। এবারের যুব হকি বিশ্বকাপ ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ‘এফ’ গ্রুপে রয়েছে। গ্রুপের প্রতিপক্ষ হল অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া। ২৯ নভেম্বর প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৩০ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ২ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। দলের সদস্যরা হলেন: মাহমুদ হাসান, আশরাফুল হক শাদ, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান জীবন, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল আলম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হুজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান সিয়াম, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here