তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সরবরাহ কমে যাওয়ায় তিতাসের আওতাভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলএনজি সরবরাহ কম থাকায় শুক্রবার সকাল ৬টা পর্যন্ত তিতাস-অধিভুক্ত সব শ্রেণির গ্রাহকের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এ সময়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

