**কুমারখালী পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে ট্রাকচালকের মৃত্যু**

0
118

কুষ্টিয়া কুমারখালী পৌরসভার এক সার্ভেয়ারের ঘুষিতে একই প্রতিষ্ঠানের ট্রাকচালক শহিদুল ইসলাম মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত সার্ভেয়ার পালিয়ে গেছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ১০১ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম (কুটি) শেরকান্দি এলাকার মৃত গনজের আলীর ছেলে। তিনি কুমারখালী পৌরসভার ট্রাকচালক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, পলাতক সার্ভেয়ার ফিরোজুল ইসলাম শেরকান্দি গোহাট এলাকার বাসিন্দা। নিহতের স্বজনরা ঘটনার প্রতিবাদে সার্ভেয়ারের বাড়িতে হামলার চেষ্টা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে বকেয়া বেতন নিয়ে শহিদুল ইসলাম ও সার্ভেয়ারের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। তখন শহিদুল ইসলামকে পৌরসভার ১০১ নম্বর কক্ষে আটক রাখা হয়। কয়েক মুহূর্ত পর তিনি মারা যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, “প্রকৃত ঘটনা এখনও স্পষ্ট নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বকেয়া বেতন নিয়ে ঘটনাটি শুরু হয়েছে। উত্তেজিত জনতা সার্ভেয়ারের বাড়ি ভাঙার চেষ্টা করলে পুলিশ তা রোধ করেছে।” উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, বকেয়া বেতন সংক্রান্ত বাগবিতণ্ডায় এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে পুরো সত্য জানা যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here