**আজ দেশে স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ২ লাখ ৮ হাজার টাকায়**

0
142

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বর্ণের ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। সর্বশেষ মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি মূল্য ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া স্বর্ণ বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে। এর আগে ১০ নভেম্বর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের ভরি প্রতি দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করেছিল, যা কার্যকর হয় ১১ নভেম্বর থেকে। চলতি বছর এখন পর্যন্ত ৭৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৫২ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার দাম পরিবর্তন হয়েছিল, যেখানে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল। অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি প্রতি দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারিত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here