সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে তিন মাস বাড়লো

0
124

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এ মেয়াদ বৃদ্ধির ফলে সেনাবাহিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও বিশেষ দায়িত্ব পালনে প্রশাসনিক সমন্বয় বজায় রাখতে এই মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়েছিল, যা শেষ হচ্ছে আজ (মঙ্গলবার)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here