পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

0
134

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও আরও ২১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আদালত ভবন (কাচেহরি) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। পুলিশ জানায়, আদালত এলাকার পাশের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ঘনবসতিপূর্ণ—যেখানে আইনজীবী, মামলার পক্ষের লোকজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর দ্রুত আদালত ভবন খালি করা হয় এবং সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। ঘটনার পর ইসলামাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, প্রধান কমিশনার ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। নিহত ও আহতদের রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে এখনো কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here