**মোহাম্মদপুরে ছাত্রদল নেতার লাশ উদ্ধার**

0
147

রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। আহমেদ সাব্বির মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ জানিয়েছেন, চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হিসেবে ধরা হচ্ছে। নিহতের হাতে কোনো বেঁধে রাখার চিহ্ন পাওয়া গেছে। মনে করা হচ্ছে, তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং পরে দড়ি ছিঁড়ে পড়ে যান। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here