**পঞ্চগড়ের নতুন ডিসি দুদকের আলোচিত কর্মকর্তা সায়েমুজ্জামান**

0
137

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত সাবেক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। বর্তমান ডিসি মো. সাবেত আলীকে বদলি করে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুরসহ দেশের মোট ২৯টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বা পদায়ন করা হয়েছে। উল্লেখ্য, দুদকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে কাজী সায়েমুজ্জামান বাংলাদেশ ব্যাংকের ভল্টে অভিযান চালিয়ে ব্যাপক আলোচনায় আসেন। কর্মকর্তাদের গোপন ভল্টের বিষয়টি তিনিই প্রথম উন্মোচন করেন। পরে বাংলাদেশ ব্যাংক তার কার্যক্রমে আপত্তি জানিয়ে দুদকে চিঠি পাঠায়। এর পর তাকে দুদক থেকে প্রত্যাহার করে গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here