**ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী রুমা গ্রেপ্তার**

0
115

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমা (২৭)কে কোতোয়ালি মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি নগরীর মালগুদা এলাকার বাসিন্দা। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মালগুদা এলাকার নিজ বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। জেসমিন আরা রুমাকে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত রেলকর্মী আবু তাহেলের কন্যা এবং তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম গ্রেপ্তারকরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জেসমিন আরা রুমাকে আদালতে প্রেরণের কার্যক্রম বর্তমানে চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here