ফরিদগঞ্জে সড়ক অবরোধের মধ্য দিয়ে বিএনপি সমর্থকদের বিক্ষোভ

0
167

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে এম এ হান্নানের নাম না দেওয়ায় সমর্থকরা সড়ক অবরোধ করেছেন। সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত থেকে ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এম এ হান্নানের সমর্থকরা বলেন, “আমাদের প্রিয় নেতা ও দীর্ঘদিনের সাহসী সংগঠক এম এ হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় আমরা হতাশ। আমরা চাই কেন্দ্রীয় নেতারা আমাদের দাবি মেনে তাকে পুনরায় মনোনয়ন দেবেন। দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এম এ হান্নানকে ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” এর আগে চাঁদপুর-৪ আসনের জন্য বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের নাম ঘোষণা করা হয়। বিক্ষুব্ধ সমর্থকরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে সড়কের মাঝে টায়ার জ্বেলে বিক্ষোভ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here