**ঘাটে ফিরেছে ইলিশের প্রাণচাঞ্চল্য**

0
145

২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে নোয়াখালীর হাতিয়ার ঘাটে আবারও সাগরে মাছ ধরতে নেমেছেন জেলেরা। প্রথম রাতেই জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ভোরের সময় অনেকেই ভালো পরিমাণ মাছ নিয়ে ঘাটে ফিরে এসেছে। বাজারজুড়ে বেচাকেনা চলছিল, শ্রমিকরা টুকরি ভর্তি মাছ নৌকা থেকে বাজারে দিচ্ছিলেন, আর পাইকার-ব্যবসায়ীদের হাঁকডাক মুখরিত করছিল পুরো এলাকা। সূর্যমুখী ঘাট মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন জানান, “বহুদিন পর এমন জমজমাট বাজার দেখছি।” স্থানীয় জেলে আব্দুল কাদের বলেন, “রাত ১২টার পর নদীতে গিয়েছিলাম, ভোরে তিন মণ মাছ নিয়ে ঘাটে ফিরেছি। দাম ভালো হওয়ায় লাভ হয়েছে। এখন আবার সাগরে যাচ্ছি।” ২২ দিনের অপেক্ষা শেষে হাতিয়ার ঘাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য, জেলেদের মুখে হাসি আর ঝুড়িতে ভরা রুপালি ইলিশ। ব্যবসায়ী ও জেলেরা আশা করছেন, এই ধারা চললে অতীতের ক্ষতি পূরণ হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here