**মাসুদ সাঈদী: বিভেদ নয়, ঐক্য চাই, স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই**

0
229

পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরীতলা ইউপি অডিটোরিয়ামে বলেছেন, তিনি একটি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পক্ষে আছেন। তিনি দেশের ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে একত্রিত থাকার আহ্বান জানান এবং উল্লেখ করেন, রাজনৈতিক মতভেদ থাকা স্বত্ত্বেও তা যেন ঐক্যকে দুর্বল করতে না পারে। মাসুদ সাঈদী বলেন, “স্বপ্নের বাংলাদেশ হবে এমন এক দেশ, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলবে, দুর্নীতি থাকবে না, ন্যায়নীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমাদের ঐক্যই শক্তি, যা দেশের পরিবর্তনের মূল চালিকা শক্তি।” সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here