শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন

0
174

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের চারটি ইউনিট কাজ করছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশের এলাকায় আগুন লাগলেও ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও বিমানবন্দরের কর্মকর্তারা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। বর্তমানে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here