**স্বামী-স্ত্রীর ঝগড়ার শুরু মূলত পুরুষের দিক থেকেই হয়: গবেষণা**

0
143

দাম্পত্য জীবনে ছোটখাটো তর্ক হোক বা বড় ঝগড়া—প্রায় সব দম্পতিরই এমন অভিজ্ঞতা থাকে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, সাধারণত ঝগড়ার সূচনা নারীদের থেকে বেশি হয় পুরুষদের পক্ষ থেকে। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাই প্রথম আক্রমণাত্মক মনোভাব দেখান। তবে একবার ঝগড়া শুরু হলে নারীরাও সমান তেজে প্রতিক্রিয়া জানান। গবেষকরা বলেন, ‘মানুষ কেন কোনো পরিস্থিতিতে বেশি আগ্রাসী হয়, আবার কখন সংযত থাকে—এটি বোঝা গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, ঝগড়ার শুরু পুরুষদের দিক থেকে বেশি হয়, কিন্তু সংঘাত শুরু হলে নারীরাও চুপ থাকেন না।’ গবেষণায় ১০৪ জন অংশগ্রহণকারীকে সময়নির্ভর একটি মনস্তাত্ত্বিক টাস্কে নিয়োগ করা হয়। রাউন্ড শুরু হতো কালো পর্দায় ‘READY’, ‘SET’ এবং ‘GO’ দেখিয়ে, এরপর অংশগ্রহণকারীদের দ্রুত আর্কেড বোতাম চাপতে হতো। প্রতিটি রাউন্ডে বিজয়ীকে দেওয়া হতো পরাজিতকে জোরে চিৎকার করার সুযোগ, যা তাদের আগ্রাসী প্রবণতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। ৩০ রাউন্ডের পরীক্ষায় দেখা গেছে, পুরুষরা নারীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি আক্রমণাত্মক ছিলেন। দুই নারী সদস্যবিশিষ্ট দলগুলোর মধ্যে আগ্রাসনের মাত্রা সবচেয়ে কম ছিল এবং তারা সংঘাত কমানোর চেষ্টা করতেন। তবে বিরতির সময়ে লক্ষ্য করা যায়, পুরুষদের আগ্রাসী মনোভাব দ্রুত কমে আসে, যেখানে নারীরা ধীরে ধীরে শান্ত হন। গবেষকরা মনে করেন, এটি নির্দেশ করে যে পুরুষরা উত্তেজনা প্রকাশে দ্রুত হলেও শান্ত হতে ততটাই দ্রুত সক্ষম। এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে **‘Scientific Reports’** জার্নালে। গবেষকরা আরও বলেন, দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা যত বেশি হবে, সম্পর্কের সংঘাত তত কম হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here