**চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন**

0
152

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড)-এর একটি ভবনে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানির দুইটি তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে এখনও আগুনের সঠিক কারণ জানা যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে ওই কোম্পানিতে আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ৮ তলা ভবনের ৭ তলায় আগুন ধরে পরে তা ৬ তলায় ছড়িয়ে যায়। সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদের ১৫টি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের উপস্থিতি বেশি এবং সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, বহুতল কারখানার উপরের তলায় আগুন জ্বলছে। কারখানায় কতজন শ্রমিক ছিলেন বা কেউ আটকা পড়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল মান্নান জানিয়েছেন, “আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি, শ্রমিকদের আটকা পড়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়।” ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া জানিয়েছেন, “চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানির দুই তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ওই দুই তলেই গুদাম রয়েছে। আগুন লাগার খবর পেয়ে সিঁড়ি দিয়ে নারীরা দ্রুত নামছিল, তবে গুরুতর আহত হওয়ার ঘটনা হয়নি। আগুন এখনো জ্বলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here