বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন আগামী ২৯ নভেম্বর কক্সবাজারের ইনানিতে অনুষ্ঠিত হবে। বর্তমান কমিটির মেয়াদ ২৩ ডিসেম্বর শেষ হলেও তার আগেই নির্বাচনের আয়োজন করা হচ্ছে। বুধবার (১৫ অক্টোবর) কুর্মিটোলার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিওএ সদস্য আব্দুল গাফফার। সভায় মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়—সাংবিধানিক পরিবর্তন ও নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে এবং আগামী ২৯ নভেম্বর কক্সবাজারের হোটেল ইনানিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
