পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি

By admin
2 Min Read

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশে জামায়াত ইসলামীসহ ৭টি দল। রোববার (১২ অক্টোবর) সকালে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ আমির নূরুল ইসলাম বুলবুল নেতৃত্বে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। এছাড়াও, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রীক পার্টি, খেলাফত মজলিস, জাগপা ও নেজামে ইসলাম পার্টিসহ ৬টি রাজনৈতিক দল তাদের আলাদা আলাদা প্রতিনিধির মাধ্যমে এসব স্মারকলিপি জমা দেন। এসময় ঢাকা মহানগর জামায়াত ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, কোন একটা দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করলে ইসিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনারের রাজনৈতিক পরিচয় দেশবাসী জানেন। সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানান তিনি। জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়নে গণভোট আয়োজনের দাবি জানান দলটি। সেনাবাহিনীকে নিয়ে যা বললেন জামায়াত আমির জামায়াত নেতা বুলবুল আরও বলেন, আমরা জানি না কোন দলের আনুগত্যে, কোন প্রতিবেশী রাষ্ট্রের চাপে এই অন্তর্বর্তী সরকার নিজের পায়ে কুঠার মারতে যাচ্ছে। সংবিধান সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ওপর জোর দেন জামায়াতের এই নেতা। এদিকে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের ওপর গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Share This Article
Leave a Comment