চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরনে জনতার মানববন্ধন

By admin
3 Min Read

মোঃ সাইফুল ইসলাম
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের অধিকাংশ স্থানে সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়শঃ দুর্ঘটনায় পতিত হচ্ছে রাস্তাটিতে চলাচল কারী যানবাহনগুলো, বিশেষ করেই পর্যটক বহনকারী বাস, সেই সাথে প্রতিনিয়তই যাত্রীবাহী বাস ট্রাক লেগুনা সিএনজি দুর্ঘটনায় সড়কটিতে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। আসলে এ মহাসড়ক দীর্ঘদিন ধরে ছয় লেন করার আশ্বাস মিললেও বস্তুতঃ দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ফের রাজপথে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ৪ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় চট্টগ্রামের লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেইনে উন্নীত করার দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ অংশগ্রহন করেছেন। মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার পদক্ষেপ না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী উচ্চারণ করা হয়। নববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দেশের অন্যতম ব্যস্ত এ সড়কটির অনেক অংশে পাড়া মহল্লার গলির রাস্তার চেয়েও সরু চিপা।

চুনতি জাঙ্গালিয়ার মতো কিছু অংশে ঢালু ও আঁকা-বাঁকা রাস্তা। আবার শীতকাল আসলে রাতে লবণের গাড়ি চলাচলের কারণে, লবনাক্ত পানি আর কুয়াশাঁর পানি মিলে মিশে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। প্রতিটি দুর্ঘটনার পর কর্তৃপক্ষের কাছ থেকে সড়ক প্রশস্ত করার আশ্বাস মিললেও বাস্তবে কিন্তু কোনো উদ্যোগ নিতে দেখা যায় না। চট্টগ্রাম–কক্সবাজার ছয় লেনের দাবি বাস্তবায়ন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড.রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এ্যাডভোকেট ফরিদ উদ্দীন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৬ লেইন বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নাছির উদ্দীন মিজান , কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ নাছির উদ্দীন। বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম ডি জুনাইদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লা চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী রিদওয়ান রাইহান, নিরাপদ সড়ক চাই(নিসচা) লোহাগাড়া উপজেলার সভাপতি মুজাহিদুল ইসলাম সাগর, ডাকসু হল সংসদ সদস্য শাহেদ ইমন, সিনিয়র শিক্ষক কলামিস্ট মোহাম্মদ হোসেন প্রমূখ। মানববন্ধনে বক্তারা আরও বলেন, দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের মানুষ দীর্ঘদিন ধরে এ সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সরকার কেবল আশ্বাস দিলেও কাজের অগ্রগতি দৃশ্যমান হয়নি। এ অবস্থায় দ্রুত ছয় লেনের কাজ শুরু না হলে তাঁরা আরও বড়সড় পরিসরে আন্দোলন সহ কঠোর কর্মসূচি দেবেন বলেন বক্তারা।

Share This Article
Leave a Comment