বরমায় জশনে জুলুসের ব্যানারে দুষ্কৃতিকারীদের হামলা ও অগ্নিসংযোগ

1 Min Read

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (শেবন্দির) এলাকায় আসন্ন জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তৈরি করা গেইট ও ব্যানারে দুষ্কৃতিকারীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গাউছিয়া কমিটি বাংলাদেশ, চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে আগামী ৫ই সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে একটি গেইট নির্মাণ এবং প্রায় ৫০টি প্ল্যাকার্ড টানানো হয়েছিল। কিন্তু গতকাল গভীর রাতে, আনুমানিক রাত ২টার দিকে, নবী ও সাহাবা বিদ্বেষী একদল দুষ্কৃতিকারী ওই গেইটে অগ্নিসংযোগ চালায় এবং লুটপাট করে।
এ ঘটনায় গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, “এটি শুধু একটি হামলাই নয়, বরং ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘৃণ্য অপচেষ্টা।”
এছাড়া তারা চন্দনাইশ উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান দুষ্কৃতিকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য

Share This Article
Leave a Comment