লোহাগাড়ায় সাংবাদিকদের সঙ্গে সীরাত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

By Wahed
1 Min Read

মোঃ সাইফুল ইসলামঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিল আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে । এ উপলক্ষে ২৯ আগষ্ট রোজ শুক্রবার বিকেলে সীরত ভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত এই মাহফিল প্রতিবছর ১১ রবিউল আউয়াল থেকে শুরু হয়ে ২৯ রবিউল আউয়াল পর্যন্ত চলে। এ বছর মাহফিল ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর দিবাগত রাতের ফজরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এবারের প্রায় ১০ কোটি টাকা বলে জানা গেছে। মতবিনিময় সভায় মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক শাহজাদা তৈয়বুল হক বেদার। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা হাফিজুল ইসলাম নিজামী। এছাড়া আরো বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত এবং সদস্য কাজি আরিফুল ইসলাম লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহাজাদা মিনহাজ সহ প্রমুখ। সভায় মাহফিলের সূচি, আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থাসহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রস্তুতি বিষয়ক সকল তথ্য তুলে ধরা হয়েছে।

Share This Article
Leave a Comment