
চট্টগ্রাম প্রেসক্লাবে মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও আশরাফী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশের আলেম-ওলামা, গবেষক, শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা ইসলামি মিশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সচিব মাওলানা সাইফুল ইসলাম নেজামী।

কনফারেন্সে মেহমানে আ’লা ছিলেন পাকিস্তানের বিশ্ববরেণ্য স্কলার আল্লামা ড. মুহাম্মদ কওকাভ নুরাণী ওকারভী। প্রধান বক্তা ছিলেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়যান আশরাফ আশরাফী আল-জিলানী। উদ্বোধন করেন আহসানুল উলুম জামেয়া গাউসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী আবুল বয়ান হাশেমী।
বক্তারা বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথে পরিচালিত করেছেন। মহান সুফি সাধক মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.) নবীর প্রকৃত অনুসারী হিসেবে নির্লোভ ও মানবসেবামূলক জীবনযাপন করে ইসলামের দাওয়াত প্রচারে অবদান রেখেছেন।
অনুষ্ঠানে মানবিক সংগঠক ও এনএসি মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী বলেন, “ইসলামের মূল শিক্ষা হচ্ছে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ। আমাদের সমাজে সাম্যের আলো ছড়িয়ে দিতে হলে প্রিয় নবী (দ.)’র আদর্শকে ধারণ করতে হবে। নতুন প্রজন্মকে ইসলামি মূল্যবোধে গড়ে তুলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের বড় দায়িত্ব।”
এ সময় আরও বক্তব্য রাখেন মুহাম্মদ বাহাদুর খান চন্দনাইশী, মঈনুদ্দিন কাদেরী শওকত, আলহাজ্ব শাহজাদা সৈয়দ সিরাজুদ্দৌলা, শাহজাদা সৈয়দ হাবিবুল্লাহ খান মারুফ, সুফি মুহাম্মদুর রহমান, এস এম ফরিদুদ্দিন মাসুদ, এডভোকেট মীর ফেরদৌস, অধ্যাপক ইউনুস হাসান, অধ্যাপক সেলিম উদ্দিন, ডাঃ নুরুল আবছার, রোটারিয়ান সৈয়দ আব্দুল আজিজ, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক আলকাদেরী, মাওলানা শাহ ফাইজুল কবির, সৈয়দ সালাউদ্দিন খোকন, মীর জসিম উদ্দিন, কাজী আহাসানুল মোরশেদ, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা হাসান মুরাদ মাইজভান্ডারি, শাহজাদা মাওলানা গোলাম রাসূল, মাওলানা ফোরকান আলকাদেরী, মুহাম্মদ দিদারুল আলমসহ প্রমুখ