চট্টগ্রাম ডায়বেটিস সমিতির জীবন সদস্য ফোরামের উদ্যোগে আগামীকাল ১৯ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভাটি অনুষ্ঠিত হবে কিশলয় কমিউনিটি সেন্টার, চকবাজার, পাঁচলাইশ কাতালগঞ্জ, চট্টগ্রামে। সভায় সভাপতিত্ব করবেন ফোরামের সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব জনাব জাফর আলম। আলোচ্যসূচি-সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে—আসন্ন নির্বাচনের জন্য হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন,সাধারণ সভার পূর্বে জীবন সদস্য কার্ড বিতরণ,জাহাঙ্গীর ও তার সহযোগীদের অপকর্ম প্রতিহত করার সিদ্ধান্ত,ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন,২০ আগস্ট সমিতির সাধারণ সভা ও নির্বাচনে ঐক্যবদ্ধ কৌশল নির্ধারণ
ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনকে আরও শক্তিশালী ও স্বচ্ছ নেতৃত্বের পথে এগিয়ে নিতে এ সভায় প্রতিটি জীবন সদস্যের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভা সফল করতে সকল জীবন সদস্যকে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন ফোরামের সভাপতি জনাব জাফর আলম এবং সাধারণ সম্পাদক ইউসুফ বাহার চৌধুরী।