চট্টগ্রাম বিভাগে এই বছর কোরবানির পশুর মোট ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি চামড়া সংরক্ষণ করা হয়েছে।
এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৭ লাখ ৪৫৪টি এবং ছাগলের চামড়া ৭৪ হাজার ৩০২টি। এই চামড়াগুলো লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে, যা সরকার থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।
সংরক্ষণ কার্যক্রম জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে এই চামড়া সংরক্ষণ করা হয়েছে।
চট্টগ্রাম জেলায় সংরক্ষিত চামড়ার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ১০০টি, কক্সবাজারে ৩৭ হাজার ৮৮৯টি, নোয়াখালীতে ১ লাখ ১৩ হাজার ৮৩১টি, চাঁদপুরে ২৩ হাজার ৬৫টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯ হাজার ৭৮১টি, খাগড়াছড়িতে ৫ হাজার ৮৪৯টি, লক্ষ্মীপুরে ১১ হাজার ৮৩৭টি, ফেনীতে ১৩ হাজার ৫০৯টি, রাঙ্গামাটিতে ২ হাজার ৮৪৮টি, বান্দরবানে ২ হাজার ২৯২টি এবং কুমিল্লায় ১ লাখ ৯১ হাজার ৭৮৫টি চামড়া সংরক্ষণ করা হয়েছে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস পর্যন্ত চামড়া সংরক্ষণ সম্ভব হয়েছে এবং এতিমদের হক আদায়ে সহায়তা করা হয়েছে