মো.কামাল উদ্দিনঃ
চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনের জন্য ৩১ মে ছিল একটি স্মরণীয় দিন। এই দিনে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেদ মিলনায়তনে আয়োজিত বিশেষ সাধারণ সভার মাধ্যমে গঠিত হলো চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)-এর নতুন নেতৃত্ব। দুপুর ১২টায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে সর্বসম্মতভাবে নির্বাচিত হয় নতুন কমিটি, যারা আগামী তিন বছর সংগঠন পরিচালনার গুরুদায়িত্বে থাকবেন।
সব সদস্যদের হাততোলা সমর্থনে গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সম্মানিত সাংবাদিক কাজী মনসুর, যিনি দীর্ঘদিন ধরেই সততা, পেশাদারিত্ব ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত। তার নেতৃত্বে সংগঠন নতুন দিগন্তে পৌঁছাবে—এমন প্রত্যাশা করছেন সবাই। কমিটির অন্যতম চালিকাশক্তি, সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ বরাবরই সাংবাদিকদের স্বার্থে সোচ্চার, সাহসী কণ্ঠ হিসেবে পরিচিত। সংগঠনের ভিতকে শক্তিশালী করে গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনায় তার দক্ষতা ও নিষ্ঠা ইতিমধ্যেই সবার আস্থা অর্জন করেছে।
এই নবগঠিত কমিটিতে আরও রয়েছেন—সিনিয়র সহসভাপতি: আলিউর রহমান রুশাই সহসভাপতি: হাসান মুকুল, যুগ্ম সম্পাদক: মোহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক: তানভির আহমেদ,দপ্তর সম্পাদক: হাসান মুরাদ,প্রচার সম্পাদক: সরোজ আহমেদ, আন্তর্জাতিক ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: গিয়াস উদ্দি, সদস্যবৃন্দ: সাজল চৌধুরী, কামরুল হুদা, মোজাহেদুল ইসলাম, মোহন মিন্টু
এই কমিটির ঘোষণা আসার পর থেকেই সদস্যদের মধ্যে একপ্রকার উচ্ছ্বাস বিরাজ করছে। অনেকেই বলছেন, অবশেষে সংগঠনের হাল ধরতে যাচ্ছেন এমন একটি নেতৃত্ব, যাদের প্রতি ভরসা রাখা যায়। সভাপতি কাজী মনসুর আশ্বাস দিয়েছেন, সদস্যদের জন্য রয়েছে একাধিক সুখবর, যেগুলোর বাস্তবায়ন হলে রিপোর্টার্স ফোরাম আরও বেশি সক্রিয়, কার্যকর ও কল্যাণমুখী হয়ে উঠবে।
এই কমিটির প্রতি প্রত্যাশা অনেক। সংগঠন হবে গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ের শক্তিশালী প্ল্যাটফর্ম, পেশাগত সমস্যা সমাধানে সোচ্চার, এবং সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠার বলিষ্ঠ কণ্ঠস্বর—এমনই আশায় বুক বেঁধেছেন সকলে। আমরা বিশ্বাস করি, এই নবনির্বাচিত কমিটি নেতৃত্বের বলিষ্ঠতা ও সততার আদর্শ দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই সিআরএফ হবে আরও ঐক্যবদ্ধ, আরও গতিশীল।
নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পথচলা হোক স্বচ্ছতা, সৌহার্দ্য ও সাফল্যের দীপ্ত আলোয় ভাসমান।
কলম থাকুক মুক্ত চিন্তার পক্ষে, রিপোর্টার্স ফোরাম থাকুক সাংবাদিকতার স্বার্থে সদা জাগ্রত।