যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই গ্রেপ্তার চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা

By Wahed
1 Min Read

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নেতা গিয়াস উদ্দিন।শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্র থেকে স্ত্রীসহ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর তাকে মিরসরাই থানার করা একটি মামলায় গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তার গিয়াস উদ্দিনকে মিরসরাই থানার পুলিশ ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে আসছে।



বিষয়টি নিশ্চিত করেছেন গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস। তিনি বলেন, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর তারা দেশে ফেরেন। বিমান থেকে নামার পর গিয়াসকে গ্রেপ্তার করে মিরসরাই থানায় খবর দেয় ইমিগ্রেশন পুলিশ।

Share This Article
Leave a Comment