মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে বাস, নিহত ১, আহত ১০

By admin
1 Min Read

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সেতুর নিচে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৫০) মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের বাসিন্দা এবং মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহতদের হাসপাতালে পাঠান। বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) হারুনার রশীদ জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share This Article
Leave a Comment