রোববার সকালে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলে আরও ছয়টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে প্রথম পর্বের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপে অংশ নেবে।

