**গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বিশেষ সেল**

0
154

ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট এবং গুজব রোধে আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) একটি বিশেষ সেল গঠন করেছে। এই সেল অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমাগত পর্যবেক্ষণ, তথ্য যাচাই এবং সত্যতা নিশ্চিতকরণের দায়িত্বে থাকবে। এনসিএসএ প্রধান উপদেষ্টা, প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে উৎস যাচাই করতে বলা হয়েছে। এছাড়া সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে এনসিএসএ-কে জানাতে আহ্বান করা হয়েছে। ভুয়া তথ্য, ফটো বা ভিডিও ছড়ানোর ফাঁদে না পড়া এবং অন্যদের সচেতন করতে সকলের প্রতি অনুরোধ করেছে সংস্থাটি। সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতার জন্য এনসিএসএ ২৪/৭ হেল্পলাইন সেবা চালু রেখেছে। নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য চারটি বিশেষ ই-মেইলও খোলা হয়েছে: * অনলাইন জুয়ার অভিযোগ: **[report_betting@ncsa.gov.bd](mailto:report_betting@ncsa.gov.bd)** * ভুয়া তথ্য ও গুজব: **[report_misinfo@ncsa.gov.bd](mailto:report_misinfo@ncsa.gov.bd)** * ফেক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট ও অনলাইন হয়রানি: **[report_harassment@ncsa.gov.bd (mailto:report_harassment@ncsa.gov.bd)** * গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) সাইবার হামলা: **[report_cii@ncsa.gov.bd](mailto:report_cii@ncsa.gov.bd)**এনসিএসএ সবাইকে দেশের ডিজিটাল পরিসর নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহার করতে নাগরিক সহযোগিতা কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here