লিটনের সামনে মাইলফলক স্পর্শের সুযোগ: প্রয়োজন ৭১ রান

0
122

বাংলাদেশের ব্যাটার লিটন দাসের সামনে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে; তাকে প্রয়োজন মাত্র ৭১ রান। মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। লিটনের টেস্ট অভিষেক হয় ২০১৫ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে। অভিষেক ম্যাচে একবার ব্যাট করার সুযোগ পান তিনি এবং ৪৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন। এখন পর্যন্ত লিটন দেশের হয়ে ৫০টি টেস্ট খেলেছেন। ৪টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিতে তিনি ৩৪.০৫ গড়ে ২,৯২৯ রান করেছেন। বাংলাদেশের পঞ্চম ব্যাটারের তালিকায় তিনি যোগ দেবেন। এর আগে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম (৯৮ টেস্টে ৬,৩২৮ রান), তামিম ইকবাল (৭০ টেস্টে ৫,১৩৪ রান), মুমিনুল হক (৭৩ টেস্টে ৪,৬২৭ রান), সাকিব আল হাসান (৭১ টেস্টে ৪,৬০৯ রান) এবং হাবিবুল বাশার (৫০ টেস্টে ৩,০২৬ রান)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here