বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

By admin
1 Min Read

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেছেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।খেলাধুলা মানুষের মনকে সতেজ ও সুস্থ রাখে।বর্তমান সরকার খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল ৭ এপ্রিল, মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী স্কুল মাঠে অনুষ্ঠিত আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মেহেদী হাসান ফারুক এই কথা বলেন।স্কুলের প্রধান শিক্ষক মো: কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাচিত সহ সভাপতি সাংবাদিক মো: মুজাহিদুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার মল্লিক,সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান ফারুকী, শিক্ষক তিলেশ পারিয়াল,রূপন দে,মওলানা সেলিম শরিফ প্রমুখ। খেলা পরিচালনা করেন প্রথম শ্রেণির রেফারী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইব্রাহীম, সহকারী রেফারী ছিলেন মো: জসীম উদ্দিন ও চিন্ময়। প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় ২-০ গোলে হাওলা উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে।এছাড়া বিকাল ৩ টায় কানুনগোপাড়া ড: বি বি উচ্চ বিদ্যালয় ৫-০ গোলে হাওলা কুতুবিয়া সিনিয়র মাদ্রাসাকে পরাজিত করে।একই দিন উপজেলায় আরও তিনটি ভেন্যুতে যথাক্রমে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ,গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সর্বমোট ৩২ টি স্কুল ও মাদ্রাসা এই আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

Share This Article
Leave a Comment