গুলশানে তারেক রহমানের বাড়ির সামনে থেকে দুজনকে আটক

By admin
1 Min Read

রাজধানীর গুলশান এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে থেকে পুলিশ রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দুজনকে আটক করেছে। আটকরা হলেন নিরাপত্তাকর্মী মো. রুহুল আমিন ও ওমর ফারুক। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রুহুল আমিন একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তাকর্মী। তিনি তারেক রহমানের বাড়ির সামনে ছবি তুলছিলেন। ছবি তোলার কারণ জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি।” ওসি আরও জানান, “ওমর ফারুক নামের অপর ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে গাঁজা পাওয়া গেছে।” এর আগে, যুক্তরাজ্যে ১৭ বছর নির্বাসনের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বাড়িটি তার বাবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূত্রে পাওয়া। ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মতভাবে খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ করেছিলেন। সম্প্রতি বাড়ির দলিলপত্র হস্তান্তরের পর এটি থাকার জন্য প্রস্তুত করা হয়।

Share This Article
Leave a Comment