হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম অচল, ইনকিলাব মঞ্চের কড়া কর্মসূচি

By admin
1 Min Read

চট্টগ্রাম ব্যুরো:
শরীফ ওসমান হাদি হত্যার বিচার বিলম্বকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আখ্যা দিয়ে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। রোববার দুপুর আড়াইটা থেকে সংগঠনটির কয়েকশ নেতাকর্মী চতুর্মুখী সড়কের গোলচত্বরে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। এসময় হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরুর দাবিতে সরকারকে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়। অবরোধ চলাকালে দক্ষিণ চট্টগ্রামমুখী শতশত বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন নতুন ব্রিজ, ফিশারীঘাট ও বাকলিয়া এক্সেস রোড এলাকায় আটকে পড়ে। পাশাপাশি কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে নগরমুখী যানবাহন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একাধিক পয়েন্টে দীর্ঘ যানজটে পড়ে। এতে পণ্য পরিবহন ও যাত্রীদের চরম ভোগান্তি দেখা দেয়। অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এখনও দৃশ্যমান অগ্রগতি নেই, যা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে। নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না এলে শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Share This Article
Leave a Comment