চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৯ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে।

0
149

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা ৫৩৬ কার্টন সিগারেট এবং ৮টি স্মার্টফোন জব্দ করেছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। আটক যাত্রীরা হলেন রাউজানের দিলিপ দাশ ও ফটিকছড়ির মোহাম্মদ সেলিম। কাস্টমস, এনএসআই, ডিজিএফআই এবং শুল্ক গোয়েন্দা তাদের ব্যাগেজ তল্লাশি করে মোট ১৮ লাখ ৭৬ হাজার টাকার ৫৩৬ কার্টন সিগারেট এবং ৪ লাখ ৪০ হাজার টাকার ৮টি স্মার্টফোন উদ্ধার করে। প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, মোহাম্মদ সেলিমের ব্যাগেজে ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল স্মার্টফোন এবং দিলিপ দাশের কাছে ২৭০ কার্টন সিগারেট এবং ২টি গুগল পিক্সেল ও ২টি সনি এক্সপেরিয়া স্মার্টফোন পাওয়া যায়। যেহেতু এই পণ্য আমদানি নিয়ন্ত্রিত এবং যাত্রীরা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, তাই ব্যাগেজ ডিএম মূলে আটক করা হয়। পরে তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here