পূর্বাশার আলো’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : আলোকিত মানুষ ছাড়া আলোকিত ভোর হয় না

By admin
1 Min Read

চট্টগ্রাম, ২৪ অক্টোবর : চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘পূর্বাশার আলো’-র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে নানা কর্মসূচির মাধ্যমে। দিবসটি উপলক্ষে নগরীর একটি এতিমখানা ও হাফেজখানায় অনুষ্ঠিত হয় শিশুদের খাবার বিতরণ, কোরআন শরিফ বিতরণ ও এইচএসসি সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আবু সাদেক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মুনতাসির মাহমুদ। ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী রবিউল হোসেনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল হেজাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ আমান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক লেখক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, সংগঠনের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার কফিল উদ্দিন রানা, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ. কে. এম. মোসলেহ উদ্দিন চৌধুরী, সমাজকর্মী হাজী শহীদুর রহমান, লেখক ও সংগঠক আসিফ ইকবাল, দপ্তর সম্পাদক মহি উদ্দীন হেলালী, সংগঠক সোহেল রানাইয়াসির আরাফাত প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আলোকিত মানুষ ছাড়া কখনও আলোকিত ভোর আসে না। ‘পূর্বাশার আলো’ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘পূর্বাশার আলো’-এর মতো সংগঠনগুলোকে উজ্জীবিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Share This Article
Leave a Comment