বাঁশখালীতে শিশুঅপহরণ: চন্দনাইশ থেকে উদ্ধার, জড়িত নারী আটক

By admin
2 Min Read
মোঃ সাইফুল ইসলাম
  বাঁশখালী থানার পুলিশের ১৬ ঘন্টার নির্ঘুম ঝটিকা অভিযানে অপহৃত ০৫ মাসের শিশু অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।  ১৩ অক্টোবর (সোমবার) দুপুর অনুমান ০২.০০ ঘটিকা হইতে ০৩.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে বাঁশখালী থানাধীন ছনুয়া ইউপির ৭নং ওয়ার্ডের আলজ্জানি বর বাড়ীতে জনৈক মোঃ মনজুর আলম (৩০) এর বসত বাড়ীর উঠান হতে তাহার একমাত্র শিশু সন্তান মোঃ আদিয়াত (০৫ মাস),কে আদর করার ছলে অপহরণের ঘটনায় মামলা রুজু হওয়ার সাথে সাথে বাঁশখালী থানা পুলিশেরএসআই জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাচ্চাটাকে উদ্ধারে নির্ঘুম ও নিরলসভাবে অভিযান আরম্ভ করে। একই দিন  প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম টাউনের বিভিন্ন এলাকা অভিযান চালানো হয় কিন্তু সফল হতে পারেনি। পরদিন ১৪ অক্টোবর (মঙ্গলবার) বিকাল অনুমান ৪ ঘটিকায় তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ সাকিনস্থ ০৪নং ওয়ার্ডের বাসিন্দা রোবাইদা সুলতানা আনজু(২৮), স্বামী-মোঃ নাছির উদ্দিন (ওমান প্রবাসী), সাং-মুরাদাবাদ, ০৪ ওয়ার্ড, কাঞ্চনা ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামের নিকট হতে চন্দনাইশ থানা পুলিশের সহযোগীতায় অপহৃত ভিকটিম মোঃ আদিয়াত (০৫ মাস) কে অক্ষত অবস্থায় মামলার রুজু হওয়ার ১৬(ষোল) ঘন্টার মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়।
অত্র মামলার আসামী রোবাইদা সুলতানা আনজুকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহার নিকট আত্মীয় আলমগীর (৩৫), পিতা-নুরুল ইমলাম, মাতা-মৃত খতিজা বেগম, সাং-মধ্যম বড়লিয়া, ০৯নং ওয়ার্ড, থানা-পটিয়া এবং এজাহারনামীয় আসামী মোঃ রিদুয়ান (৩২), পিতা- গুরা মিয়া, সাং- আলজ্জানি বর বাড়ী, ০৭ নং ওয়ার্ড, ছনুয়া ইউপি, থানা-বাঁশখালী, উভয় জেলা-চট্টগ্রামদ্বয়য়ের নিকট থেকে গত ১৩ অক্টোবর  সন্ধ্যা অনুমান ০৭:৩০ ঘটিকার সময় ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে ভিকটিম মোঃ আদিয়াত (০৫ মাস) কে কিনে নেয়। ঘটনায় সম্পৃক্ত থাকায় রোবাইদা সুলতানা আনজুকে গ্রেফতার করা হয় এবং অন্যান্য আসামীদেরকে ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Share This Article
Leave a Comment