রাউজানে বিএনপি নেতা আবদুল হাকিম গুলিতে নিহত

0
254

চট্টগ্রামের রাউজানে দু’র্বৃত্তদের গুলিতে আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি ব্যবসায়ী নেতা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় হাটহাজারীর দিক থেকে একটি প্রাইভেট কারে করে আসার সময় সেতুর মাঝখানে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল হাকিম, এবং গাড়িচালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে হাটহাজারী থানা পুলিশ ও ডিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, নিহত হাকিম বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদেরের অনুসারী ছিলেন। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে অভিযান চলছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here