কক্সবাজারের চকরিয়ায় কথিত সাংবাদিক মুন্না’র বিভিন্ন অনিয়মের অভিযোগে স্থানীয়দের মানববন্ধন

1 Min Read

কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা, মনছুর আলম মুন্না নামের এক যুবক, সাংবাদিক পরিচয়ে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় সস্ত্রীক ভাড়া বাসা নিয়ে মাদক ব্যবসা সহ অবৈধ নানা কার্যকলাপে জড়িত আছে এসন অভিযোগ করে স্থানীয় সাধারন জনতা এসব অনৈতিক অবৈধ ব্যবসা বন্ধ সহ মুন্নাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বলে জানা গেছে। বিক্ষোভ মিছিল টি চকরিয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে পৌরশহরের চিংড়ি চত্বরে স্থানীয় শত শত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন। এসময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ডে লিখা ফেস্টুন,ব্যনার দেখা যায়।

মানববন্ধনে স্থানীয়রা বলেন- মুন্না নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সবুজবাগ জালাল ম্যানসনে বাসা ভাড়া নিয়ে সেখানে মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালান। এসব কাজে তার বেশ কয়েকজন সহযোগীও রয়েছে। এছাড়াও তার নানাবিধ অত্যাচারে স্থানীয়রা অতিষ্ঠ বলে জানা যায়।
মানববন্ধন থেকে স্থানীয়রা কথিত সাংবাদিক মনছুর মুন্নার দৃষ্টান্ত মুলক শাস্তি সহ তার অবৈধ ব্যবসা বন্ধের দাবি করেন।

 

Share This Article
Leave a Comment