পতেঙ্গায় প্রতিমা বিসর্জনের নিরাপত্তা পরিদর্শনে সিএমপি কমিশনার

0
8

চট্টগ্রাম মহানগরে শারদীয় দুর্গাপূজার মহাদশমী উপলক্ষে প্রতিমা বিসর্জনের ঘাট পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় প্রতিমা বিসর্জনের ঘাটে উপস্থিত হয়ে তিনি বিসর্জন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমা বিসর্জন ঘিরে নেওয়া নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করেন সিএমপি কমিশনার। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এবং প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উৎসবের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ পরিদর্শন করেন সিএমপি কমিশনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here