চট্টগ্রামে থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া টরাস পিস্তলসহ গুলি উদ্ধার

0
17

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২০২৪ সালের ৫ আগস্ট থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি টরাস (TAURUS) পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ আরিফ ফয়সলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষাভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় ভবনটির দ্বিতীয় তলায় তল্লাশি করে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনসহ একটি টরাস পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অভিযানে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ আরিফ ফয়সলের নেতৃত্বে আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলাম, এসআই মহসিন উদ্দীন রুবেল, এএসআই কাজী সাইফুল ইসলাম, এএসআই হিরু মিয়া, এএসআই মো. আব্দুল আল মামুন, এএসআই আব্দুল হাই বাবলু এবং এএসআই মো. কামাল হোসেন-১ অংশ নেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here